পানিতে ডুবে নিখোঁজ বোনের পর ভাইয়ের লাশ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা
২০ আগস্ট ২০২০, ১৬:২৩আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:০৭

অমি আক্তার ও তামিম ফরিদপুরের চরভদ্রাসনে গত বুধবার বিকালে পানিতে ডুবে নিখোঁজ ভাই-বোনের মধ্যে বোন অমি আক্তারের (১৫) লাশ উদ্ধারের ১৬ ঘণ্টা পর ভাই তামিম (১০)-এর লাশ উদ্ধার করেছেন আব্দুল খালেক নামে একজন ডুবুরি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গি আমিরের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানান, ঘটনার দিন টিনের তাফালযোগে ভুবনেশ্বর নদ পার হয়ে নানার বাড়ি যাওয়ার পথে ঝড়ো বাতাসে তাফাল ডুবে দুই ভাইবোন নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তামিমের বোন অমি আক্তারের লাশ উদ্ধার করা হয়। কিন্তু প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় গভীর রাত পর্যন্ত খোঁজার পরও পাওয়া যায়নি তামিমকে। আজ সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

অমি আক্তার চরভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তামিম স্থানীয় আল হেরা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

তারা দুই ভাইবোন সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডঙ্গি গ্রামের বাসিন্দা। তাদের পিতা মো. রাসেল দুবাই প্রবাসী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার জানান, দুই ভাইবোনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম