হোটেলে ডেকে নিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৫:৪৯আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৫:৪৯

নরসিংদী নরসিংদীতে আবাসিক হোটেলের একটি কক্ষে রেশমী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বাজির মোড় এলাকার আল মামুন হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামসুল হক (৪৫) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার লহরি এলাকার সামসুল হকের সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানের জননী রেশমী আক্তারের পারিবারিক কলহ চলছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রেশমী আক্তার দুই বছর ধরে একাই নরসিংদী শহরের বিলাসদী মহল্লার একটি ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন। শনিবার বেলা ১১টার দিকে স্বামী সামসুল হক নবীনগর থেকে এসে তার স্ত্রী রেশমী আক্তারকে ফোন করে শহরের আল মামুন আবাসিক হোটেলে যেতে বলেন। স্বামীর কথামতো স্ত্রী রেশমী ওই হোটেলের কক্ষে গেলে সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রেশমীকে কুপিয়ে হত্যা করে সামসুল হক। পরে এক হোটেল বয় কক্ষের দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেশমী আক্তারের মরদেহ উদ্ধার ও তার স্বামীকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সামসুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম