নদীর পানি কমলে পদ্মা সেতুতে বসানো হবে স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১৫:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৫:৪৯

পদ্মা সেতু

নদীর পানি কমলেই পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শুরু করা হবে। পানির স্তর বেশি থাকায় স্প্যান বসানোর কাজে ব্যবহৃত ক্রেন ব্যবহার করা যায় না। সে কারণে ৭টি স্প্যান প্রস্তুত থাকলেও পিয়ারে তা বসানো সম্ভব হচ্ছে না। নদী ভাঙন বা অন্য কোনও কারণে পদ্মা সেতুর কাজ থেমে নেই বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি জানান, স্প্যান বসানোর জন্য নদীতে পানির স্তর থাকতে হবে ৪. ৮০ মিটার। কিন্তু বর্তমানে আছে ৬.১৭ মিটার। স্প্যান বসাতে হলে ক্রেনকে পিয়ারের কাছে বসাতে হবে। ক্রেন বসানোর জন্য পানির স্তর ৪.৮০ মিটারের নিচে থাকতে হবে। কাজেই নদীর পানির স্তর যখন এমন হবে তখনই স্প্যান বসানো হবে। সেটা সেপ্টেম্বর মাস হোক বা অক্টোবরে। স্প্যান বসানোর কাজ ছাড়া সেতুর অন্য কোনও কাজ আর থেমে নেই।

পদ্মা সেতু
মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে। বাকি আছে মাওয়া প্রান্তের ১০টি স্প্যান। সেগুলোর মধ্যে ৭ টি স্প্যান তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং ৩টি স্প্যান তৈরির কাজ চলছে।

তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে আশা করা যায়। আর যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে আগামী বছর সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা সম্ভব হবে।

ডকইয়ার্ডে প্রস্তুত করে রাখা স্প্যান
এদিকে, সোশ্যাল মিডিয়ায় পদ্মা সেতুর ছবি, ভিডিও ও তথ্যাদি প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) সকালে এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দেওয়ান আব্দুল কাদের বলেন, অনেক প্রকৌশলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশ করেন। অনেক সময় সেসব তথ্যে ভুল থাকে। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ায় সেতু নিয়ে সংবাদ প্রকাশে কোনও বাধা নেই।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম