নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু, সিলগালা

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ১৯:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৩:২৪

নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু, সিলগালা টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করে করোনাকালে কোচিং সেন্টার পরিচালনা করার ঘটনায় একটি সেন্টার সিলগালা ও মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে শহরের কলেজগেট এলাকায় ফরহাদ ক্যাডেট অ্যাকাডেমি নামের কোচিং সেন্টারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহউদ্দিন আইয়ুবী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু, সিলগালা ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, ‘করোনাকালে সরকারি সিদ্ধান্তে দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তারপরও টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছিলো। এ খবরে ওই কোচিং সেন্টারে অভিযান চালালে বিষয়টির সত্যতা পাওয়া যায়।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম