রাস্তার জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:৩৫আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:৩৯

রাস্তার জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন তাতাকান্দা মহল্লার হিরন মিয়ার ছেলে। আহতরা হলেন, শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদেরকে রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাত জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর দেলোয়ারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় হিরন ও শাকিল নামে দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’