ভ্যাকসিন এলে আর মাস্ক পরতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ২০:২০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন এলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।’

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না; যদিও এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছেন, আমেরিকায় দুই লাখ; সেখানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছেন। দুই লাখ সুস্থ হয়েছেন।’

প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের পুত্র বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গোড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম