নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: পুলিশ বাদী হয়ে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

 


নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বায়তুস সালাত জামে মসজিদ নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, অবহেলার কারণে এ ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। থানার এস আই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অজ্ঞাত ব্যক্তিরা দায়ী বলে উল্লেখ করা হলেও অবহেলার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ, ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ী থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে অবহেলার কারণে। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গঠিত তদন্ত রিপোর্টে যারা দোষী হবেন তারাই এ মামলার আসামি হবে। তাদের এ মামলায় আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৪ জন মারা গেছেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এর আগে জানিয়েছিলেন, দগ্ধদের মধ্যে বেশির ভাগেরই মেজর বার্ন। অনেকের বার্ন কম থাকলেও শ্বাসনালি পুড়ে গেছে। তাই কেউ আশঙ্কামুক্ত নয়। দগ্ধদের অনেককে আইসিইউতে পাঠানো হয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম