খুনের আসামি যুবলীগ নেতাকে বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১

বহিষ্কৃত যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ঢাকার ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যা মামলায় গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। 

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি জানান, কোনও ব্যক্তির অপকর্মের দায়ভার যুবলীগ বহন করবে না। যুবলীগ কোনও অপরাধ বা অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এ ঘটনায় দুই অভিযুক্ত শাহিন ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মোয়াজ্জেমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। মোয়াজ্জেম মানিকগঞ্জ সদর উপজেলার আটিরচর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।ঘটনার পরের দিন শুক্রবার নিহতের বোন রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় শাহিন ও মোয়াজ্জেমসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন—মানিকগঞ্জ জেলা সদরের বারাহিরচর গ্রামের মৃত বিষু ব্যাপারীর ছেলে মো. শাহিন (৩৫), তিনি নিহত জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী। তৈমুর হোসেন তুলার ছেলে আনিস (৩৪), ধামরাইয়ের চারিপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে আল মামুন (৩৮) ও আব্দুল মালেক (৪০)।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় শাহিন ও মোয়াজ্জেমকে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম