নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. নিপুন রায়



নারায়ণগঞ্জে তল্লা মসজিদে বিস্ফোরণে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ড. নিপুণ রায়। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতা ও গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। যাদের অবহেলায় এই মৃত্যুর মিছিল বেড়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 

ড. নিপুণ রায়ের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শন ও নিহতের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা জানান। পরে নিহতদের পরিবারের কাছে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাবেক এমপি বিলকিস বেগম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অনেকে।

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন আনোয়ার হোসেন এদিকে মঙ্গলবার বিকালে পশ্চিম তল্লা মসজিদ ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় তিনি জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ অনেকে। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম