ফের শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০১

শিমুলিয়া ঘাট

৮ দিন বন্ধ থাকার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। নাব্য সংকটের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আগে গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। 

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, শুক্রবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ও কাকলী শিমুলিয়া ঘাটে পৌঁছাতে পারলেও শিমুলিয়া ঘাট থেকে শনিবার সকালে ছেড়ে যাওয়া ফেরি কুমিল্লা ও ফেরি কিশোরী নদী পার হতে না পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফেরত আসে। আপাতত তাই ফেরি চলাচল বন্ধ আছে। ড্রেজিং করে চ্যানেলের মুখটা খুলতে পারলে আবার ফেরি চলবে।

শিমুলিয়া ঘাট
তিনি আরও জানান, শুক্রবার রাতে ৩ নম্বর ফেরি ঘাটের পাশে কিছু এলাকায় ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যার কারণে ৩ নম্বর ফেরি ঘাট ভাঙনের হুমকিতে পড়েছে। এখন ঘাটে প্রায় ৮০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
প্রসঙ্গত, শিমুলিয়া ঘাটে নাব্য সংকটে ৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণ ও চালকদের।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম