জামালপুরে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪৯

আটক জামালপুরের ইসলামপুরে ৩১২ বোতল বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্রসহ  ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে উপজেলার গুঠাইল এলাকার পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, বুধবার রাতে ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীর তীরের পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩১২ বোতল বিদেশি মদ, ১টি শাটারগান, ৭ রাউন্ড গুলিসহ মো. শাহজামাল, মতিয়ার প্রামানিক, ও সামছুল মির্জাকে আটক করা হয়। আটককৃত সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়।
এছাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার টুপকারচর থেকে ৪ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন এবং শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
/আরএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম