বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত সালমা

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮

সালমা আক্তার শিমুল

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সালমা আক্তার শিমুল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এএইচএম সালমাকে মেয়র ঘোষণা করেন। তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্ত্রী। সাহাদৎ হোসেনের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাত জন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে সালমাকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করে কেন্দ্রে সুপারিশ করা হয়। পরে সালমা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। সালমা ছাড়া অন্য কোনও দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি। একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম