কালিহাতীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৩:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৩:৪০

ধাক্কা লেগে উল্টে গেছে কাভার্ডভ্যান টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এক পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ সড়কে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান এ তথ্য জানান।

ওসি বলেন, ‘প্রথমে একটি কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনলাইনের ওপর ছিকটে পড়ে। পরে ট্রেন দেখে কাভার্ডভ্যানে থাকা লোকজন দ্রুত নেমে যায়। এ সময় ট্রেনলাইনে কাভার্ডভ্যান দেখে চালক ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে কাভার্ডভ্যানটিতে হালকা ধাক্কা লাগে। এ ঘটনায় প্রথমে সংঘর্ষকৃত পিকআপভ্যানের চালক নিহত হন। আহত হন আরও চার জন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পিকআপচালক গাইবান্ধা জেলার বাসিন্দা। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছল। পরে কাভার্ডভ্যানটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি