সৎবাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২১:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২৩:৩৭

টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইলে সৎবাবার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৎবাবা হবিবুর রহমানের (৫৫) বিরুদ্ধে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত হবিবুর রহমান উপজেলার দিগর ইউনিয়নে হামিদপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন। ঘটনার পর থেকে সে পলাতক।

মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর মায়ের দ্বিতীয় বিয়ে হয় হবিবুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন হবিবুর। সম্প্রতি বাড়িতে বন্যার পানি ওঠায় মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে পাশের এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়ি ফাঁকা পেয়ে সৎবাবা হবিবুর রহমান মেয়েটিকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিতেন। এরপর গত ৬ অক্টোবর রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। মেয়ে খাটে ঘুমাতে যায় এবং স্বামী-স্ত্রী ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে খাটে গিয়ে মেয়েকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে হবিবুর। একপর্যায়ে মেয়ের কান্নার শব্দ পেয়ে মা ঘুম থেকে উঠলে হবিবুর দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই মেয়ে ও তার মায়ের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মেয়েটির মায়ের সঙ্গে গিয়ে থানায় মামলা করতে সাহায্য করি।

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম