নরসিংদীতে অস্ত্রসহ দুই জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ১৯:১৪আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৯:১৪

আটক মোহাম্মদ আলী ও মো. বশির সরকার নরসিংদীর শিবপুর থেকে পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১১ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার রংপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে মোহাম্মদ আলী (২৫) ও জয়মঙ্গল গ্রামের মৃত আ. হকের ছেলে মো. বশির সরকার (২০)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ, মাহমুদুল হাসান ও তাপস কান্তি রায় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় শিবপুর মডেল থানাধীন উত্তর মুন্সেফেরচর সাকিনস্থ জনৈক আসাদ মিয়ার গ্যারেজের ভেতর হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলী ও মো. বশির সরকারকে গ্রেফতার এবং তাদের দখল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম