শ্রীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৬:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৬:৫৫

ধর্ষণ গাজীপুরের শ্রীপুরে ঘরে ঢুকে এক পোশাক শ্রমিককে (২৫)  হত্যার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ আশরাফুল আলম (২২) নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার আশরাফুল আলম ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী এলাকার তকুমুদ্দিনের ছেলে। অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৩৩) দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযুক্তরা শ্রীপুরের চকপাড়া এলাকার হাজী আব্দুস ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।

মামলা ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকটিম চকপাড়া এলাকার একটি পোশাক কারখানার সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করেন। অভিযুক্তরা ওই শ্রমিককে নানা সময় উত্যক্ত করতো। অভিযুক্ত আশরাফুল আলম ভিকটিমের পাশের কক্ষের ভাড়াটিয়া। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ওয়াশ রুমের ওপর দিয়ে গ্রিল টপকিয়ে অভিযুক্ত আশরাফুল ভিকটিমের ঘরে ঢুকে। পরে সে দরজা খুলে দিলে অপর অভিযুক্ত জাহাঙ্গীরও ঘরে ঢুকে। তারা ঘুমন্ত ভিকটিমের মুখ চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে খুনের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনা গোপন রাখার হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বেরিয়ে যায়। ভোরেই বাড়ির অন্য ভাড়াটিয়া ও স্থানীয়দের জানানো হলে তারা প্রধান অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করে। অপর অভিযুক্ত পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি