কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৭:০৭আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:০৮

গাজীপুর মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূ হেনা বেগমের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হেনা কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, দেবরের সঙ্গে সম্পর্ক সন্দেহে দেবরের স্ত্রী ও শাশুড়ি তাকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের জন্য ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

মঙ্গলবার কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রায় এক যুগ আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার হযরত আলীর মেয়ে হেনা বেগমকে বিয়ে করেন জসিম উদ্দিন। দাম্পত্য জীবনে তাদের কোনও সন্তান নেই। সোমবার (১২ অক্টোবর) রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হেনাকে ঘুমে রেখেই স্বামী জসিম উদ্দিন বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। পরে ছোট ভাইয়ের স্ত্রীর ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে তারা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় হেনাকে ঝুলন্ত দেখতে পান। তারা হেনাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, দেবরের সঙ্গে সম্পর্ক সন্দেহে স্বামীর অনুপস্থিতিতে হেনাকে তার দেবরের স্ত্রী ও শাশুড়ি হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম