দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৭:১২ আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৮:০২

টাঙ্গাইল সার্কেট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, সেখানেই তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। সিলেটের আলোচিত রায়হান হত্যার ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।’

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষ্যে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান “জনতাই পুলিশ, পুলিশ জনতা”। কোনও জাতীয় দুর্যোগ যখনই আসে, তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। করোনার সময় মৃত ও করোনা আক্রান্তদের তাদের আত্মীয়-স্বজনরা নিতে চাইতো না, তখন পুলিশ গিয়ে লাশ দাফন ও চিকিৎসার ব্যবস্থা করতো। এসব দৃশ্য শুধু বাংলাদেশের মানুষ নয়, সারাবিশ্বের  মানুষ দেখেছেন।’

সার্কিট হাউজ থেকে তিনি ঘাটাইলের সাবেক সংসদ সদস্য মরহুম মতিউর রহমানের কবর জিয়ারত করতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক