মহামারিতে ভাড়া বকেয়া থাকায় পিটিয়ে হত্যা: আটককৃতরা রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিদধি
২৪ অক্টোবর ২০২০, ২৩:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২৩:৫৬

মহামারিতে ভাড়া বকেয়া থাকায় পিটিয়ে হত্যা: আটককৃতরা রিমান্ডে নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াটিয়া মো. ফয়েজ খুনের মামলায় গ্রেফতারকৃত তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি মহিউদ্দিনকে তিন দিন, শিরিনকে দুই ও কুলসুমকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে আসামিদের আদালতে নেওয়া হয়। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) তাহামিনা জানান, শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ূন কবীরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এরআগে, শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকার উম্মে কুলসুমের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ভাড়াটিয়া মো. ফয়েজ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকী চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে। পরে ওই ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুম, ওই বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উম্মে কুলসুমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে মো. ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে থাকতো। করোনা মহামারি পরিস্থিতিতে ভাড়া বকেয়া থাকায় মারধরের ঘটনায় ফয়েজের মৃত্যু হয়।

আরও পড়ুন: বকেয়া ভাড়ার জন্য পিটিয়ে হত্যার অভিযোগ, বাড়িওয়ালাসহ আটক ৩ 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক