গাজীপুরে ফায়ার সার্ভিসের দুটি আধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১১:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩০

গাজীপুরে ফায়ার সার্ভিসের দুটি মডার্ন স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি নতুন আধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি শনিবার (২৪ অক্টোবর) ১১টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের পাশে পেয়ারা বাগান এলাকায় এক একর ৩৮ শতাংশ জমির ওপর চার তলাবিশিষ্ট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা। দুপুরে তিনি কাশিমপুরের সারাব এলাকায় ৮০ শতাংশ জমির ওপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দফতরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান, ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম