আপ্যায়ন না করায় মন্দির কমিটির সদস্যদের লাঞ্ছিত

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১০:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৪৩

পূজামণ্ডপে মন্দির কমিটির সদস্যকে লাঞ্চিত

গাজীপুরের শ্রীপুরে দু’টি দুর্গা মন্দিরে আপ্যায়ন না করায় মন্দির কমিটির সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হারুন ফকিরের বিরুদ্ধে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের অনিল দাসের বাড়িতে দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি খগেন চন্দ্র দাস জানান, সোমবার রাতে তার চাচি মারা যান। এ সময় মন্দিরে তার বড় ভাই অনিল চন্দ্র দাস (৮০)-সহ কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন। মন্দিরে আসার পর হারুনকে বসতে দিতে দেরি হয়। তাছাড়া তাকে দাওয়াত করা হয়নি বলে অনিল চন্দ্র দাসকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোকজন নিয়ে বেরিয়ে যান।
অপরদিকে, সোনাবো কালীবাড়ি বটতলা মন্দিরের সভাপতি বিমল চন্দ্র বর্মন বলেন, হারুন ফকির তার লোকজন নিয়ে মন্দিরে এসে আয়োজকদের গালিগালাজ করেন।

পূজামণ্ডপে মন্দির কমিটির সদস্যকে লাঞ্চিত
নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, হারুন ফকির পূজারীদের গালিগালাজের সময় মণ্ডপের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ধারণ করায় এক অটোচালকের মুঠোফোনও ভেঙে দেন হারুন ফকিরের সঙ্গে থাকা লোকজন।
হারুন ফকির সাংবাদিকদের জানান, মদ্যপ অবস্থায় মন্দিরের পাশেই কতিপয় যুবক তার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলায় চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে চলে আসি। আয়োজকদের সঙ্গেই আমার চলাফেরা। দাওয়াত দিলেও এবং না দিলেও আমরা তাদের উৎসবে যাই। এখন ঘটনাটিকে পুঁজি করে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কথা রটাচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী জানান, দাওয়াত দেওয়া নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তার অবসানও হয়েছে। এ নিয়ে কোনও সমস্যা নেই। শান্তিপূর্ণভাবেই ওই মণ্ডপে পূজা হচ্ছে। তারপরও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস