তল্লা মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১০:০১আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১০:১৯

আবদুল গফুর


নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলায় মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির এসপি নাসির উদ্দীন জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে মসজিদ কমিটির গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদ কমিটি পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত এমন বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান,  সিআইডি পুলিশ তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যেই তিতাস গ্যাস, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও মসজিদ কমিটির সদস্যসহ মোট ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ পড়ার সময় মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে ৩৮ জন আহত হয়। চিকিংসাধীন অবস্থায় ৩৫ জন নিহত হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন