কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১২:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১২:৩৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি নিজাম উদ্দিন (৪২) মারা গেছেন। তার বাড়ি ফেনীর সদর থানার দেবীপুর এলাকায়। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম জানান, নিজাম উদ্দিন শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি হত্যা মামলায় ২০০৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেনে। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম