ছিনতাইকারী চিনে ফেলায় কিশোরকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ২০:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:৩৪

 




পিটিয়ে হত্যা নরসিংদীর বেলাবতে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে চিনে ফেলায় রাতভর নির্যাতনের পর মো. ইমন মিয়া (১২) নামে এক কিশোরকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় রবিবার (৮ নভেম্বর) নিহতের মামা শাহআলম মিয়া বাদী হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেছেন।



এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার ওই কিশোরের মৃত্যু ঘটে। নিহত মো. ইমন মিয়া উপজেলার কুকুরমারা গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। শৈশবে ইমনের বাবা মারা যাওয়ায় একই ইউনিয়নের পাতিলাধোয়া গ্রামে নানা চাঁন মিয়ার বাড়িতে থাকতো।  
নিহত ইমনের পরিবার জানায়, গত শুক্রবার রাত ১০টায় ইমন মিয়া তার বন্ধু পাতিলাধোয়া গ্রামের হুমায়ুনের ছেলে মোস্তাকিনকে নিয়ে নারায়ণপুর বাজার হতে নানার বাড়িতে ফিরছিল। পথে গোবিন্দপুর শাহপাড়া গ্রামে পৌঁছলে গোবিন্দপুর গ্রামের মৃত খোকন মিয়ার বখাটে ছেলে সালাউদ্দীন, অহিদ মিয়ার ছেলে আলামিন, আমিন চাঁনের ছেলে মো. হৃদয়, গোলাপ মিয়ার ছেলে সাত্তারসহ কয়েকজন বখাটে রাতের আঁধারে তাদের গতিরোধ করে। এ সময় তারা ইমন ও তার বন্ধুর নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার দুইশ টাকা ছিনিয়ে নিয়ে যায়। 
এ সময় ইমন তাদেরকে চিনে ফেলার কথা বললে ছিনতাইকারীরা ডাকাত অপবাদ দিয়ে কিশোর ইমন ও মোস্তাকিনকে হাত পা বেঁধে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পা ভেঙে ফেলে। বখাটেরা হাতপ্লাস দিয়ে নিহত ইমনের হাতের আঙুলের নখ উপড়ে ফেলে রাতভর নির্যাতন করে। পরদিন শনিবার সকালে খবর পেয়ে মোস্তাকিনের বাবা হুমায়ুন দুই কিশোরকে আহতাবস্থায় উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কিশোর ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। 

মামলার বাদী ও নিহত ইমনের মামা মো. শাহআলম বলেন, নারায়ণপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে ছিনতাই করার সময় গোবিন্দপুর গ্রামের বখাটে ছিনতাইকারী সালাউদ্দীন ও তার বন্ধুদের চিনে ফেলায় তারা আমার ভাগিনা ইমনসহ তার বন্ধু মোস্তাকিনকে নির্মমভাবে নির্যাতন করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। আমি এ হত্যার বিচার চাই।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হেসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম