হেরোইনসহ ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২২:২৬আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০১:৪০

হেরোইনসহ ছাত্রলীগ নেতা আটক মানিকগঞ্জে হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন এবং তার দুই সঙ্গীকে আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করে হাইওয়ে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে ছাত্রলীগ নেতা শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল, চড়খণ্ড গোলড়া এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, ‘কোনও মাদক সেবক ও কারবারি ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। যদি এই ধরনের কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম