সখীপুরে অটোভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৮:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:১৪

সখীপুরে অটোভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার বড়চওনা মুটেরপাড় এলাকায় ঢাকা-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়চওনা মুটেরপাড় এলাকায় সড়কের পাশে সোলায়মান দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’ 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম