তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ

সাভার প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৮:৫০

অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ সাভারের তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির আট বছর পূর্ণ হলো আজ। এ  উপলক্ষে কারখানাটির সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কারখানা ফটকে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম ইনস্টিটিউট, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গার্মেন্টস ওয়ার্কার্স টেইলার্স লীগসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও নীরবতা পালন করা হয়।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তপন সাহা বলেন, আজ তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের আট বছর পূর্তি হলো। ওই দিন অনেক শ্রমিক হতাহত হয়েছে। এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনে আজ পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি সরকার এবং বিজিএমইএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সেদিন আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার আট বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। এতে সরকারের সদিচ্ছার বিষয়টি স্পষ্ট। এ কারণে পরবর্তীতে রানা প্লাজা ধসে আবারও হতহতের ঘটনা ঘটে। এছাড়া গত দুই মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরিনের প্রায় অর্ধশত শ্রমিক দাবি আদায়ে অনশন করলেও সরকার এবং সংশ্লিষ্টরা কর্ণপাত করছে না।

তিনি আরও বলেন, অবিলম্বে তাজরিনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। পুড়ে যাওয়া ভবনটি সংস্কার করে শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি  জানান তিনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম