রায়পুরায় স্কুলছাত্রী ধর্ষণ: ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:১০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:০৮

 




গ্রেফতার হওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আসাদুল হক চৌধুরী শাকিল নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন অডিটোরিয়ামে ডেকে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। এক মাস ৫ দিন পলাতক থাকার পর শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।  


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি জানান, ভুক্তভোগী ঐ ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার  (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই স্কুল ছাত্রীর সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটোরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন রাত ১০টার দিকে বিয়ের কথা বলে আবারও ছাত্রীটিকে বাড়ি থেকে ওই অডিটোরিয়ামে ডেকে আনে। পরে সেখানে অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় শাকিল ছাত্রীটিকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটোরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরেই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আগেই গ্রেফতার করে পুলিশ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি