মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১০:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫

টাঙ্গাইলে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৯ নভেম্বর) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া ও আনসার সদস্য ছানোয়ার হোসেন। তাদের দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।
মতিউর রহমান বলেন, ‘একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডেরর একটি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের জালদো ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম