একসময় মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই মামলা দেওয়া হতো: পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:১৬

অনুষ্ঠানে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে অন্যরা মুক্তিযোদ্ধারা একসময় এ দেশে চরম অবহেলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, ‘একসময় আমরা মুক্তিযোদ্ধা পরিচয় লুকিয়ে চলতাম। মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই মামলা, হামলার শিকার হতে হতো। এসব কারণে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের অনেকের পড়াশোনা, ভরণ-পোষণ ঠিক মতো হয়নি। ৯৯ ভাগ মুক্তিযোদ্ধা জমি-সম্পদ হারিয়ে দরিদ্র হয়ে গেছেন। অন্যদিকে স্বাধীনতাবিরোধীরা এ দেশে একসময় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন সুবিধা নিয়ে ধনী হয়ে গেছে।’

সোমবার (৩০) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠতলা ও লিফটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে কারো ধাক্কা লাগলেই নিউজ হয়ে যায়। অথচ কেউ কেউ ধাক্কা-ধাক্কি করে রাস্তায় ফেলে দিলেও নিউজ হয় না। কোনও কোনও সাংবাদিক হয়তো পত্রিকার কাটতির জন্য এ ধরনের সাংবাদিকতা করেন। আমরা জনগণের কাছে হেয়প্রতিপন্ন হলেও যারা রাজনীতি করি তারা ধৈর্য ধারণ করি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ব্যক্তি রেষারেষি করতে গিয়ে অনেক সময় ভালো কাজকেও বিতর্কিত করা হয়। সাংবাদিকদের এই দিকে খেয়াল রাখতে হবে। নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকতে হবে।’

গণমাধ্যমকর্মীদের সবসময় সত্যের পক্ষে থাকার আহ্বান জানান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রেস ক্লাবের বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী