মাদারীপুরে ১০০ টাকায় করোনার অ্যান্টিজেন টেস্ট

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২১

অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে মাদারীপুরে মাদারীপুরে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। যাদের প্রাথমিক উপসর্গ রয়েছে এমন রোগীদের শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে করোনা শনাক্তের জন্য রসিদ কেটে তালিকাভুক্ত করা হয়। এর আগে একজন চিকিৎসকসহ ৩ জন স্বাস্থ্যকর্মী এ বিষয়ে ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম দফায় পরীক্ষার জন্য মাদারীপুর স্বাস্থ্য বিভাগে ৫শ’ অ্যান্টিজেন টেস্ট কিট প্রদান করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. খলিলুজ্জামান হিমু জানান, পিসিআর ল্যাব টেস্টের জন্য ১০০ টাকা ফি নেওয়া হতো। অ্যান্টিজেন টেস্টের জন্যও সেই ১০০ টাকেই নির্ধারণ করা হয়েছে। মাদারীপুরে যে ৫শ’ অ্যান্টিজেন টেস্ট কিট দেওয়া হয়েছে তা শেষ হওয়া মাত্রই স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক টেস্ট কিট প্রদান করা হবে।

অ্যান্টিজেন টেস্ট চালুর পর মাদারীপুরে মাত্র ২০ থেকে ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলার সর্বস্তরের মানুষ।

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান বলেন, আগে করোনার রিপোর্ট পেতে ৫ থেকে ৭ দিনেরও বেশি সময় লাগতো। এখন ২৫ থেকে ৩০ মিনিটেই রিপোর্ট পাওয়া যায়। মাদারীপুরে এই সিস্টেম চালু করায় সরকারের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।

মাদারীপুরে করোনা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফোকাল পার্সন) ডা. মীর রায়হান জানান, প্রথম দিন ৪ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৩ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। নমুনা প্রদানের জন্য মোট তালিকাভুক্ত হয় ১৫ জন। যাদের উপসর্গে করোনার প্রভাব কম এমন লোকদের নমুনা পিসিআর-এ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের