অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের সময় মাইকে ঘোষণা দিয়ে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১০:১৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৩০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করার সময় মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাস গ্যাসের লোকজন এবং পুলিশের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের ৮ সদস্য ও তিতাসের ৩ জনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে আড়াইহাজারের ঝাউগড়া উত্তরপাড়া ঈদগা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তিতাস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানায়, রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাস যাত্রামুড়া অফিসের উপ-ব্যবস্থাপক রিফাত আব্দুল্লাহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আড়াইহাজারের ঝাউগড়া উত্তরপাড়া ঈদগা সংলগ্ন সড়কের পাশে অবৈধ গ্যাস লাইনটি বিচ্ছিন্ন করতে যায়। এসময় ঝাউগড়া উত্তরপাড়া তিনতলা জামে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়। মাইকে ঘোষণা পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঝাউগড়া উত্তরপাড়াসহ কয়েকটি এলাকার কয়েকশ পুরুষ ও নারী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তিতাসের লোকজন ও পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রামবাসী বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার চলতে থাকে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উজ্জ্বল হোসেন জানান, তিতাসের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে গেলে এলাকার লোকজন পুলিশ ও তিতাসের লোকজনের ওপর হামলা চালায়। এসময় লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষার্থে শর্টগানের গুলি ব্যবহার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। কারা কারা হামলা চালিয়েছে তাদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
তিতাসের যাত্রামুড়া অফিসের উপ-ব্যবস্থাপক রিফাত আব্দুল্লাহ জানান, এ অবৈধ সংযোগটি দিয়ে ১০ বছরের বেশি সময় ধরে কয়েকটি গ্রামের হাজারেরও বেশি রাইজার বসিয়ে গ্যাস ব্যবহার করে যাচ্ছিল। কয়েকবার বিচ্ছিন্ন করতে গিয়েও তাদের ব্যর্থ হতে হয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, অভিযানে শহরের পুলিশ লাইন থেকে পুলিশ আনা হয়েছিল।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামকে একাধিকার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম