স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৪:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৪:৩৮

গাজীপুর গাজীপুরে স্ত্রী মহসিনা আক্তারকে (৩০) গলা কেটে হত্যার পর স্বামী শরিফুল আলম (৩৫) নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার (৭ ডিসেম্বর) সকালে মহানগরের সারদাগঞ্জ (সুলতান মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মহসিনা আক্তার ও তার স্বামী শরিফুল আলমের গ্রামের বাড়ি রংপুর।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, সারদাগঞ্জ (সুলতান মার্কেট) এলাকায় স্বামী-স্ত্রী হাজী রুহুল আমিন কলোনিতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকাল ৭টার দিকে বাসায় দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মহসিনাকে গলা কেটে হত্যা করে তার স্বামী শরিফুল আলম। পরে শরিফুল নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা টের পেয়ে শরিফুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম