তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ০০:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০০:২০

টাঙ্গাইল টাঙ্গাইলের ধনবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি চড় দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বিকালে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের বল্লবের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের