তারাবোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:০৮

নারায়ণগঞ্জ



নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। একই ব্যক্তি দুই প্রার্থীর প্রস্তাবক হওয়ায় এবং স্বাক্ষর দেওয়ায় তাদের দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দুই কাউন্সিলর প্রার্থীর বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাবো পৌরসভার রিটার্নিং অফিসার মতিউর রহমান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই বাছাই শেষে প্রথমে বিএনপি মেয়র প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুবর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়। বিকাল পাচঁটার দিকে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পাট ও বন্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের স্ত্রী হাসিনা গাজী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবু সাঈদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে তারাবো পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন জানান, তারাবো পৌরসভা নির্বাচনে আমার বিরুদ্ধে নির্বাচনে অংশ নিচ্ছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে সরকার দলীয় প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অনুগত ও তার বাড়ির কর্মচারী হাবিবুর রহমান হাবিব স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমার প্রস্তাবকের স্বাক্ষর জালিয়াতি করে তার মনোনয়নপত্রে স্বাক্ষর দেখিয়েছে। তিনি অভিযোগ করেন, আমার মনোনয়নপত্র যে বাতিল হয়েছে সে ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা কোনও লিখিত দেননি। আমার মনোনয়নপত্র বাতিল করা হলে উচ্চ আদালতে যাবো।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বলেন, বিএনপির প্রার্থী ষড়যন্ত্র করে আমার প্রস্তাবককে নিয়ে তার মনোনয়নপত্রে স্বাক্ষর করিয়েছে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম