গোপালগঞ্জে আরও দুটি ‘অবৈধ’ ইটভাটা ভাঙলেন ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৯:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:০৪

গোপালগঞ্জের একটি 'অবৈধ' ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছেগোপালগঞ্জে অনুমোদনহীন আরও দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকায় পরিবেশ অধিদফতর এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জে দায়িত্বরত পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান এবং জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের একটি 'অবৈধ' ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছেপরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মেসার্স হাশেম ব্রিক্স এবং মেঘনা বিক্সের মালিক পরিবেশ অধিদফতরের অনুমোদন বা লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিলেন; যা আইনের লঙ্ঘন। এ কারণে এই দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় মেসার্স হাশেম ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। মেঘনা ব্রিক্সের মালিক পলাতক থাকায় তার ভাটার সব মালামাল বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে রাখা হয়েছে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান এবং জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন এর আগে ১৪ ডিসেম্বর নিয়মবহির্ভূভাবে চালানোর অভিযোগে আরও চারটি ইটভাটা ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ওই অভিযানের নেতৃত্ব দেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম