৭৮ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির ৭৮তম জন্মদিন পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ২০:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২০:৩৫

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন পালন করা হচ্ছে আজ (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে ৭৮ পাউন্ডের কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠের কাছে মুক্তমঞ্চে মহা ধুমধামে জন্মদিন পালন করা হয়।

এ সময় রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন ও চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক উপস্থিত ছিলেন। সেখানে আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়।

রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন কমিটির সমন্বয়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত আনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুলাল চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান প্রমুখ।

আলোচনায় সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আবদুল হামিদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি হাওর এলাকার মানুষ। তাঁর হাত ধরে বর্তমানে হাওরের জীবনচিত্র ও আর্থ-সামাজিক অবস্থা পাল্টে গেছে। এক সময়ের বঞ্চিত হাওরের লোকজন এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যে কারণে কিশোরগঞ্জসহ হাওরবাসী তাঁকে যুগ যুগ মনে রাখবে। কিশোরগঞ্জের রাজনীতি ও  উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দল-মত নির্বিশেষ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ যোগ দেন। কেক কাটার সময় রাষ্ট্রপতিকে উৎসর্গ করে রচিত গান পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী মো. আবুল হাশেম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের