ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রি নিহত

নরসিংদী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ২০:৪৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২০:৪৫

নরসিংদী শহরের বীরপুর এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজিত চন্দ্র সূত্রধর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বীরপুর মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত অজিত চন্দ্র সূত্রধর নরসিংদীর হাজীপুর ইউনিয়নের শ্মশানঘাট এলাকার জ্ঞানেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের স্বজনরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী শহরের বীরপুর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর দিয়ে চলার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন অজিত। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রেললাইনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম জানান, নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম