জনগণকে আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। জেলা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে জনগণের আইনি সেবা সঠিকভাবে দিতে হবে। দুর্নীতির সঙ্গে পুলিশ থাকবে না, মাদকের সঙ্গে পুলিশ থাকবে না। পুলিশ জনগণকে কোনও হয়রানি করবে না। জনগণ যাতে আইনি সেবা সহজে পায়, সে উদ্দেশ্যেই জনগণের কাছে বিট পুলিশিং কার্যক্রম পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা বাজারে “অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং” সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বেলাব থানা আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, বেলাব থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, চরউজিলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলকাছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি, বারৈচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রী রাবেয়া খাতুন শান্তি, ব্যবসায়ী জায়েদুল হক কামরুল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনিরুজ্জামান জাহাঙ্গীর, চরউজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, সররাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ পরশ মোল্লা, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. খোকন মাহমুদ নির্ঝর, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ পরশ, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আ. জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, বারৈচা বাজার বণিক সমিতির সভাপতি মো. মশিউর জামান মশি প্রমুখ।
এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।









