বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাইছে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২২:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২৩:১৮

 

বাংলাদেশ সেরাম ইনস্টিটিউটের কারখানায় উৎপাদিত অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কবে পেতে পারে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউরোপ আমেরিকার পাশাপাশি চীন ও রাশিয়াও বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চাইছে। তিনি বলেছেন, ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কিছু নেই। একটু দেরি হলেও ভ্যাকসিন পাওয়া যাবে। এরইমধ্যে ফাইজার বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চেয়েছে। এর পরিমাণ হতে পারে চার লাখ ডোজ। এই ভ্যাকসিন পেলে তা আমরা গ্রহণ করবো এবং ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে। 

তিনি বলেছেন, ভারত থেকে ভ্যাকসিন জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতেই আসবে। বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে এবং ভ্যাকসিন দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে ভ্যাকসিনের কোনও অভাব হবে না।

এসময় বাংলাদেশে করোনার সংক্রমণ আগের তুলনায় কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।  স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, করোনার দ্বিতীয় ওয়েভ (তরঙ্গ) নিয়ে সারা বিশ্ব শঙ্কিত থাকলেও আমাদের দেশে কোনও ওয়েভ নাই।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চায়না ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে চাচ্ছে, ইউরোপ ভ্যাকসিন দিতে চাচ্ছে, আমেরিকা ভ্যাকসিন দিতে চাচ্ছে।  ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এই ভ্যাকসিন আমরা গ্রহণ করবো এবং ফ্রন্ট লাইনারদেরকে আগে দেওয়া হবে।

এসময় মন্ত্রী আরও বলেছেন, ‘দেশে গড়ে প্রতিদিন ২০/২৫ জন লোক মারা যাচ্ছে। তবে আমরা চাই না করোনায় আমাদের দেশে একটি লোকও মারা যাক।’ মন্ত্রী মাস্ক পড়ার প্রতি আবারও গুরুত্ব আরোপ করে বলেন, ‘আমরা সকলে মাস্ক পড়বো আর সামাজিক দূরত্ব বজায় রাখবো।’

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভালো আছে, অর্থনীতি ভালো আছে। পৃথিবীর সমস্ত দেশ যেখানে মাইনাসে চলে গেছে সেখানে আমাদের অর্থনীতি প্লাসে আছে।

তিনি জানান, করোনা সংক্রমণের হার এখন সাড়ে ৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হারও কমে গেছে।  যেভাবে আমেরিকাতে প্রত্যেকদিন চার হাজার লোক মারা যায়, পুরো বিশ্বে প্রায় ১০ হাজারের অধিক লোক মারা যায়। সেখানে আমাদের দেশে এখনও মৃত্যু হার খুবই অল্প।

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল,  সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

এসময় সদর ও সাটুরিয়া উপজেলার ১ হাজার ৫শ’মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম