প্রেমিকের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে কিশোরীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৬:২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব বোতলা গ্রামে নিখোঁজ হওয়ার ১১ মাস পর প্রেমিকের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনির ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের চাঁনমিয়া হাওলাদারের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মুর্শিদা আক্তারের সঙ্গে ওই গ্রামের মজিদ আকনের ছেলে সাহাবুদ্দিন আকনের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে চিকিৎসা করানোর কথা বলে মুর্শিদাকে বাড়ি থেকে নিয়ে যায় সাহাবুদ্দিন। এরপর থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল।

এই ঘটনায় গত বছরের ১৮ ফেব্রুয়ারি ডাসার থানায় একটি জিডি করে নিখোঁজ মুর্শিদার পরিবার। দীর্ঘদিনেও তার খোঁজ না পাওয়ায় ৪ মার্চ সাহাবুদ্দিন আকনসহ পাঁচজনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন মুর্শিদার মা মাহিনুর বেগম।

দীর্ঘদিনেও থানা পুলিশ তার খোঁজ না পাওয়ায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশকে মামলাটির তদন্তভার প্রদান করা হয়। গত বৃহস্পতিবার মামলার প্রধান আসামি সাহাবুদ্দিন আকন আদালতে আত্মসমর্পণ করেন। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আসামি সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, শনিবার রিমান্ডে থাকা অবস্থায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয় গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে সাহাবুদ্দিন। লাশ গুমের তথ্যও প্রদান করে। সাহাবুদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার রাতে তার বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকি থেকে মুর্শিদার কঙ্কাল সদৃশ্য পঁচাগলা লাশ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ তদন্ত) আব্দুল হান্নান জানান, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই খুনের বিষয়টি উদঘাটন করা সম্ভব হয়েছে। সাহাবুদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির সেফটিক ট্যাংক থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। তার পরনে থাকা পোষাক, ভ্যানিটি ব্যাগসহ লাশের উদ্ধারকৃত অংশ ডিএনএ পরীক্ষার জন্য সদর হাসপাতাল মর্গে সংরক্ষণ করা হয়েছে।

মুর্শিদার মা মাহিনুর বেগম জানান, সাহাবুদ্দিন ও মুর্শিদার মধ্যে সম্পর্ক ছিল, সবাই বিষয়টি জানতেন। এক পর্যায়ে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও ঠিক হয়েছিল। এই সাহাবুদ্দিনই যে তার মেয়েকে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন তা কেউ চিন্তাও করেনি। তিনি এই খুনের উপযুক্ত বিচার দাবি করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি