নরসিংদীতে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১২:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১২:০৩

নরসিংদী শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান (২৪) নামে অ্যাগ্রো কোম্পানির এক বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড নামে একটি ভেটেরিনারি ওষুধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নিহত নাইমুর রহমান দুই মাস আগে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার রাতে কাজ শেষে মেসে ফিরে যাচ্ছিলেন, পরে সকালে ইউপি ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের দুই হাতে ও বুকের বাম পাশের ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী