নরসিংদীতে প্রথম দফায় করোনা ভ্যাকসিনের চাহিদা ২৭ হাজার

নরসিংদী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৯:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:০৮

দেশে ভ্যাকসিন আনার সময় নির্ধারণ করেছে সরকার। প্রথম দফায় নরসিংদী জেলা থেকে ২৭ হাজার করোনা ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম। সম্প্রতি বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, প্রথম দফায় জেলার সরকারি কর্মকর্তাসহ ফ্রন্টলাইনার হিসেবে সাংবাদিকদেরও ভ্যাকসিন প্রদান করা হবে। চাহিদা পাঠানো মোট ২৭ হাজার ভ্যাকসিনের মধ্যে ফ্রন্টলাইনার হিসেবে জেলার ৫ শত সাংবাদিককে ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তীতে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যারা ডায়াবেটিক, শ্বাসকষ্ট, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত তাদের বিষয়ে ডাটাবেইজ তৈরি করে ভ্যাকসিন প্রদান করা হবে।

চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাওয়া গেলে সঠিক তাপমাত্রায় এসব সংরক্ষণের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান সিভিল সার্জন।

তিনি জানান,  সিভিল সার্জন কার্যালয়ের কুলচেইন রুমে এসব ভ্যাকসিন সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এলাকায় কোনও গুজব নেই। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম