টাঙ্গাইলে বিএনপির নির্বাচনি সভায় ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১৮:৫৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:৫৫

আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনি সভায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাসটার্মিনালের উত্তরপাশে মিল্কভিটার সামনে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আমার নির্বাচনি পথসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এছাড়া দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায়। এসময় তারা চেয়ার ভাঙচুর করে এবং বিএনপি কর্মী-সমর্থকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন তা প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে এসে চেয়ার-টেবিল ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ফলে পথসভা পণ্ড হয়ে যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, আলী ইমাম তপন, হাসানুজ্জামিল শাহীন, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফি, প্রচার সম্পাদক একে এম মনিরুল ইসলাম, যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল কাদের মেয়র পদে অংশ নিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম