শীতলক্ষ্যায় পোশাক শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৮:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৩২

শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে সাদ্দাম হোসেন নামের এক পোশাক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় নদী পারাপারের সময় একটি ট্রলারে যাত্রীরা লাফিয়ে ওঠার সময় ট্রলারটি একদিকে হেলে যায়। এসময় মাঝিসহ তিন জন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুই জন নিরাপদে উঠতে পারলেও সাঁতার না জানায় সাদ্দাম হোসেন নামের এক পোশাক শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ সাদ্দামকে উদ্ধারের চেষ্টা করছে।

অভিযোগ রয়েছে, নবীগঞ্জ খেয়াঘাটে কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে নৌকার মাঝিরা একেক নৌকায় ১৫-২০ জন করে যাত্রী উঠিয়ে পারাপার করে থাকেন। যে কারণে প্রায় সময় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের