পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ১১:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১১:৫৭

ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল। এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষামান যানবাহন পারাপার করতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামান যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয় বলে জানান জিল্লুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি