মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫

মানিকগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার ৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুলাল মিয়াকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। এরপর ওই রোগীকে ইসিজি করা হয়। দেওয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, তিনি এ মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন। তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম