হাইওয়েতে গাড়ি গতিরোধ করে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২২:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পিকআপভ্যান দিয়ে ইজিবাইক গতিরোধ করে সাত সবজি ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। এই সময় ইজিবাইক চালকসহ এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে ছিনতাইকারীরা।

বুধবার (২৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কুশাবো এলাকায় এই ঘটনা ঘটে। সবজি বিক্রেতা ফয়সাল আহমেদ জানান, তারা সাত সবজি বিক্রেতা উপজেলার পিতলগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, প্রতিদিন গাউছিয়া পাইকারী সবজি বাজার থেকে মালামাল কিনে এনে স্থানীয় কাঞ্চন বাজারে বিক্রি করেন তারা। সবজি কেনার জন্য কাঞ্চন থেকে গাউছিয়ার যাওয়ার পথে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পৌঁছেলে একটি পিকআপভ্যান দিয়ে পাঁচ-ছয় জন ছিনতাইকারী তাদের ইজিবাইকটির গতিরোধ করে। ছুরি ও পিস্তল বের করে সকলকে জিম্মি করে ফেলে। এই সময় সঙ্গে থাকা নগদ দুই লাখ ৩৫ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা।

অন্যদিকে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা ব্যবসায়ী জসিম এবং ইজিবাইক চালক সিদ্দিককে ছুরিকাঘাত করে। পরে পিকআপভ্যানটি দ্রুত পালিয়ে যায়। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দিন মজুমদার বলেন, এই ব্যাপারে এখনও কোনও অভিযোগ কেউ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাইপাস সড়ক ও মহাসড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি