কিশোরগঞ্জে পৌঁছেছে করোনার টিকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৬:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৪

কিশোরগঞ্জে করোনাভাইরাসের টিকা আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে জেলায় ৯৬ হাজার ৬০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পুলিশি পাহারায় ফ্রিজার ভ্যানে করে টিকা সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান টিকাগুলো গ্রহণ করেন। তিনি জানান, প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এ টিকা দেওয়া হবে। এখান থেকে উপজেলাগুলোতেও পাঠানো হবে টিকা। টিকা দেওয়াসহ আরও যা যা করণীয় তার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে কবে থেকে কিশোরগঞ্জে টিকা প্রয়োগ শুরু হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে সিভিল সার্জন কার্যালয়ের  কোল্ডরুমে টিকার ভায়ালগুলো রাখা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের