কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে চাচা-ভাতিজা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৭:৪১আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৭:৪৭

গুলি দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বেড়িবাঁধে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই জন। আহতরা হলেন, সাহাব উদ্দিন (৪০)  ও তার ভাতিজা আলী হোসেন (১৮)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
গুলিবিদ্ধ সাহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে লেগুনায় চড়ে তাদের এক স্বজনকে নিয়ে কেরানীগঞ্জের বালুয়ার টেকের বাড়ি যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে লেগুনাটি বেড়িবাঁধ দিয়ে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে পৌঁছানোর পর তার লেগুনা থেকে নামছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলে চড়ে ছয়জন লেগুনা লক্ষ করে গুলি চালান।
আকস্মিক গুলি চালানোর ঘটনায় লেগুনাটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। গুলি সাহাব উদ্দিনের (৪০) বাম কাঁধে ও ভাতিজা আলী হোসেনের (১৮) পেটের ডানপাশে লাগে। দুর্বৃত্তরাও গুলি চালিয়ে আবার মোটর সাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা আহতদের সেখান থেকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। বিকাল পৌনে ৪টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আরব আলী জানান, লোকমুখে তারা ঘটনাটি শুনেছেন। ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে রয়েছেন তারা। তবে কী কারণে কারা এ গুলি চালালেন, তা জানাতে পারেননি তিনি।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম